রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

বিশৃঙ্খলাকারীদের শক্ত হাতে দমন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

কর্পোরট সংবাদ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ চলমান পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করতে চায়। এ পরিস্থিতিতে কেউ বিশৃঙ্খলা করলে তাদের রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ রোববার (৪ আগস্ট) জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করবে সরকার। চলমান সংকট রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

তিনি বলেন, জনগণের মধ্যে আন্দোলনের সাড়া না পেয়ে বিএনপি আজ সহিংসতা-সন্ত্রাস করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের পুরোনো দাবির সঙ্গে আন্দোলকারীরাও এখন একাত্মতা ঘোষণা করেছে।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, বৃহত্তর স্বার্থে ফেসবুক বন্ধ করা হচ্ছে। কাউকে থামিয়ে রাখার জন্য নয়। মানুষের আবেগ নিয়ে খেলা করছে সহিংসতাকারীরা।

গণভবনে আজকের নিরাপত্তা কমিটির বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, গুজব প্রতিরোধ, সরকারি স্থাপনা ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐকমত্য পোষণ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ