রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা ডা. আব্দুল্লাহর ইমেরিটাস নিয়োগ বিধি-বহির্ভূত ও বেআইনি: বিএমইউ পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

ঢাকাসহ ৪ জেলায় আজ ১৫ ঘণ্টা কারফিউ শিথিল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৫ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন কারফিউ’র বিষয়ে সিদ্ধান্ত নিবে বলে তিনি জানান।

শনিবার (৩ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

image

তিনি বলেন, ‘এ পর্যন্ত ১৩৪ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেয়া হয়েছে। অন্য শিক্ষার্থীদেরও জামিন দেয়া হবে। ছেড়ে দেয়া হবে। তবে যারা সরাসরি হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের ছাড়া হবে না।’

আন্দোলনের সব দাবি মেনে নেয়া হয়েছে তাই অসহযোগ আন্দোলন না করে ঘরে ফেরা উচিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আন্দোলন করছে বিএনপি জামায়াত। এরপরও দাবি থাকলে প্রধানমন্ত্রীর আলোচনার দ্বার খোলা আছে। তাদের আলোচনায় যাওয়া উচিত।’

তার পদত্যাগের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সব সময় দেশের জন্য কাজ করি, এক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা যা হবে তা মেনে নিবো।’

ছাত্রলীগ-যুবলীগের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি মারে, তাহলে তো কেউ বসে থাকবে না। আবার পুলিশ আঘাত পেলে তো সেলফ ডিফেন্স করবেই।’

সর্বশেষ পাওয়া সংবাদ