রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা কার্নিশে ঝুলে থাকা আমিরসহ ৩ হত্যা মামলা - সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ৩ জনের মৃত্যুদণ্ড ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু গোলশূন্য ড্র - তবুও গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল বদলি নেমে মেসির চমক, জর্ডানকে উড়িয়ে গ্রুপ সেরা আর্জেন্টিনা ইতালিতে ট্রিপল মার্ডার: - সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই বেনাপোল স্থলবন্দরে পণ্য পাচার : আনসার সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
advertisement
জাতীয়

শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই: তথ্য প্রতিমন্ত্রী


কর্পোরট সংবাদ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে জড়িতের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংস ঘটনা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় নাশকতার ঘটনায় যাদের বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, তাদেরই বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘যেসব শিক্ষার্থী আন্দোলনে ছিল তারা যেন কোনোভাবেই নাজেহাল না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।’

স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে সরকার সহিংসতায় সব মৃত্যুর বিচার করবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই। তবে শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা আইন ভেঙেছে, তদন্ত করে তাদেরই বিচারের আওতায় আনা হবে।’

মোহাম্মদ আরাফাত বলেন, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে সহিংসতায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ