রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
জাতীয়

আগামীকাল বুধবার থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে অফিস

কর্পোরট সংবাদ ডেস্ক: আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সূচিতে ফিরছে দেশের সরকারি-বেসরকারি সব অফিস। আজ মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের প্রাণহানি ঘটে। একের পর এক রাষ্ট্রীয় স্থাপনায় হামলা হয় এদিন। পরের দিনও সহিংসতা এবং প্রাণহানি চলতে থাকলে সেদিন মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, সারাদেশে মোতায়েন করা হয় সেনাবাহিনী।

প্রথমদিন ঢাকায় দুই ঘণ্টা করে কারফিউ শিথিল রাখা হয় জরুরি কাজ করার জন্য। পরদিন থেকে শিথিলের মেয়াদ বাড়তে থাকে। এর মধ্যে বুধবার থেকে সীমিত পরিসরে অফিস চালু হয়।

শুক্র ও শনিবার ঢাকায় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখার ঘোষণা আসে বৃহস্পতিবার।

নতুন সপ্তাহে অফিস সময়সূচি চার ঘণ্টার বদলে ছয় ঘণ্টা করা হয়। সিদ্ধান্ত হয়, সকাল ৯টা থেকে অফিস খোলা থাকবে বিকাল তিনটা পর্যন্ত। ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

অবশেষে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী অফিস চালুর সিদ্ধান্ত গৃহীত হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ