রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
জাতীয়

বাংলাদেশি পাসপোর্ট পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি

কর্পোরট সংবাদ ডেস্ক: একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি সৈয়দ আসিফ শাহকার বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ায় কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়। তাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুলাই) সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান দূতাবাস প্রাঙ্গণে তার হাতে বাংলাদেশি ই-পাসপোর্ট তুলে দেন।

স্টকহো‌মের বাংলাদেশ দূতাবাস জানায়, ১৯৭১ সালে সৈয়দ আসিফ শাহকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের লাহোরে ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তিনি বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন দেন। বাংলাদেশের প্রতি সমর্থনের জন্য তাকে কারাভোগ করতে হয় এবং পাকিস্তান ত্যাগ করতে হয়।

পরে তিনি সুইডেনের নাগরিক হন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অব বাংলাদেশ’ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্প্রতি তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ