রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর নতুন কৌশল শনাক্ত: ক্যাসপারস্কি রহিমআফরোজ ডিস্ট্রিবিউশনের নতুন RZ Solar IPS উন্মোচন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ওরিয়েন্টশন ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ - চূড়ান্ত হলো শেষ ৩২-এর সূচি: জেনে নিন কার প্রতিপক্ষ কে? সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব ব্যারিস্টার খোকনের পদ্মা ব্যারেজ বাস্তবায়ন হলে ২৬ জেলার ১৬৩ উপজেলা উপকৃত হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী যমুনা অয়েলে চেয়ারম্যান নিয়োগ পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন
advertisement
জাতীয়

বাড়ছে কারফিউ শিথিলের সময়

কর্পোরট সংবাদ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার প্রেক্ষিতে চলমান কারফিউ আরও শিথিল হচ্ছে। সময় বাড়িয়ে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১১ ঘণ্টা করা হয়েছে কারফিউ শিথিল।

আজ সোমবার (২৯ জুলাই) বিভিন্ন নগরীর সড়কে দেখা যায় অফিসগামী মানুষের ভিড়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন।

ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় র কারফিউ শিথিল চলছে। বেড়েছে অফিসের কার্যক্রমও। মঙ্গলবার পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় কারফিউ শিথিল থাকছে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এছাড়া খুলনা, বগুড়া ও কুমিল্লার মতো অনেক জায়গায় কারফিউ শিথিলের থাকছে ১৬ ঘণ্টা পর্যন্ত।

গত সপ্তাহে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে সহিংসতা শুরু হয়। এ অবস্থায় দেশের সার্বিক পরিস্থিতি অবনতির দিকে যাওয়া গত শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেদিন মধ্যরাতে মাঠে নামে সেনাবাহিনী।

সর্বশেষ পাওয়া সংবাদ