রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০ ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন জহির হোসেন স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

কর্পোরট সংবাদ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর ও কাজীপাড়া মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়ান্দা পুলিশ (ডিবি)। আজ রোববার (২৮ জুলাই) এই তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, ভিডিও ফুটেজ দেখে মেট্রোরেল স্টেশন ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় মেট্রোরেলের কয়েকটি স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। তবে কবে নাগাদ মেট্রোরেল আবার চালু হবে তা স্পষ্ট করেনি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

২৭ জুলাই জুলাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় মানুষের ভোগান্তি হচ্ছে। ৩০ মিনিটের পথ দুই ঘণ্টায়ও যেতে পারছে না। কবে নাগাদ চালু হবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন ধ্বংসপ্রাপ্ত। যন্ত্রপাতি এনে এক বছরেও এটা সচল করা সম্ভব হবে না বলে জানিয়েছেন এক্সপার্টরা।

সর্বশেষ পাওয়া সংবাদ