সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
২ কোম্পানির নাম পরিবর্তনের অনুমতি আইএফআইসি ব্যাংকের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব জুলাই শহীদ ছেলের সরকারি অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা ২৬৯তম মৃত্যুবার্ষিকী - দেশপ্রেমিক মানুষের স্বপ্নের নায়ক নবাব সিরাজউদ্দৌলা প্রেস ব্রিফিংয়ে (৩৯ বিজিবি) অধিনায়ক - ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক করল এনবিআর, ছাড় পাচ্ছেন যারা তিস্তা মাস্টারপ্ল্যান জাতীয় অগ্রাধিকার, যেকোনো মূল্যে বাস্তবায়ন: প্রধানমন্ত্রী ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি
advertisement
জাতীয়

এনআইডি সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। তবে শিগগিরই সেবা প্রদান চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।

ইসির ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার (এনআইডি) সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম বলেন, সার্ভারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে। কাজ চলমান থাকায় এনআইডি সংক্রান্ত সেবা ২০ সেপ্টেম্বর দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

এর আগে সাইবার হামলা ঠেকাতে গত ১৪ আগস্ট রাত ১২টা থেকে প্রায় ৩৮ ঘণ্টা এনআইডির সার্ভার বন্ধ রাখা হয়।

এছাড়া ২০২২ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮৩৭ জন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ