সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
advertisement
জাতীয়

আজ থেকে বাস চলবে এক্সপ্রেসওয়েতে

নিজস্ব প্রতিবেদক : আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির বাস। প্রাথমিকভাবে ৮টি বাস দিয়ে উত্তরা থেকে ফার্মগেটের খামারবাড়ি পর্যন্ত বিআরটিসির এই বাস সার্ভিস চলবে। এই রুটে বর্তমান যে ভাড়া আছে তাই নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাস চলবে অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ককে কেন্দ্র করে। ফার্মগেটের খেজুর বাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরার জসীমউদ্‌দীন রোড হয়ে খেজুর বাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল ৭টা থেকে সারাদিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণই মিলবে বিআরটিসির বাস।

এই পথে ভাড়াও নির্ধারণ করা হয়েছে সহনীয়। খেজুর বাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকা। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া দাঁড়াচ্ছে ২ টাকা ৪৫ পয়সা। ই-টিকিটিং ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেয়ার সুযোগ থাকবে না।

যাত্রী চাহিদার ভিত্তিতে পরবর্তীকালে বাসের সংখ্যা আরও বাড়ানোর কথা জানিয়েছে বিআরটিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ