সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ওষুধের চাহিদা মেটাতে সিটুসি ফার্মার সঙ্গে স্কয়ারের চুক্তি ৬১টি নিত্যপণ্যে ট্যাক্স ছাড়, বাজেটের পর দাম বাড়েনি: প্রধানমন্ত্রী প্রাথমিকে খেলাধুলা বাধ্যতামূলক: মাঠ নিশ্চিতসহ ডিপিই’র একগুচ্ছ নির্দেশনা গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান তৃণমূল পর্যায়ে যাচ্ছে দুদকের নজর - এবার ইউনিয়ন পর্যায়েও 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' গঠনের উদ্যোগ দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত? ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ 'বিশ্বকাপে কানাডার রূপকথা: শেষ মুহূর্তের গোলে প্রথমবার শেষ ষোলোতে' একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
advertisement
জাতীয়

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ঢাকা

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা। রোববার দুপুর ১২টা ৫০ মিনিটে এ কম্পন অনুভূত হয়। সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজীপুরের কালিয়াকৈর থেকে ১২ কিলোমিটার দূরে। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পরিমাপক কেন্দ্রের সুপারভাইজার মো. রবিউল আলম গণমাধ্যমকে বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ২। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও ভূমিকম্প পরিমাপক কেন্দ্র থেকে ৫৩ কিলোমিটার দূরে গাজীপুরের কাপাসিয়ায়।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

সর্বশেষ পাওয়া সংবাদ