সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

আগামীকাল ঢাকায় আসবেন যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

কর্পোরেট ডেস্ক : যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাবেন তিনি।

রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে যোগ দিতে ঢাকায় আসছেন স্যার ফিলিপ বার্টন।

প্রায় দুই বছর পর অনুষ্ঠেয় এই সংলাপে লন্ডনের গুরুত্ব মানবাধিকার, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন হলেও ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তায় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে। সংলাপে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন।

সেই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এবং যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে।

ঢাকায় সফরকালে পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সাথেও সাক্ষাৎ করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ