সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

সংসদে ‘পারিবারিক আদালত বিল-২০২৩’ পাস

কর্পোরেট সংবাদ ডেস্ক : কিছু পরিবর্তনসহ সামরিক শাসনামলে প্রণীত অধ্যাদেশ প্রতিস্থাপন কল্পে পারিবারিক আদালত বিল, ২০২৩ সংসদে পাস হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

আইনটি পারিবারিক আদালত অধ্যাদেশ, ১৯৮৫ এর প্রতিস্থাপন করবে।

আইন অনুযায়ী, সরকার শুধু জেলা জজের আদালত নয়, জেলা জজের সমতুল্য অন্যান্য বিচারকের আদালতকেও এ ধরনের মামলার আপিল আদালত হিসেবে বিবেচনা করতে পারে। এই আইনের অধীনে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজ পদমর্যাদার অন্যান্য আদালতেও আপিল করা যেতে পারে।

এছাড়া বিলে পারিবারিক আদালতের মামলার কোর্ট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে।
আগের আইনে বিচারিক আদালতে মামলার আপিল কেবল জেলা জজের আদালতে করা যেত। এতে মামলার শুনানির জন্য জেলা জজের ওপর চাপ বেড়ে যায়। মামলার বোঝা কমাতে আইনে এ সংশোধনী আনা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ