সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে বিআরটিসির ৭৯ বাস

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি)। সোমবার (৪ সেপ্টেম্বর) থেকে প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

মো. তাজুল ইসলাম বলেন, গাজীপুর থেকে আসা বিআরটিসির এসব বাস কাওলা থেকে এক্সপ্রেসওয়েতে উঠে তেজগাঁও-ফার্মগেট হয়ে বিভিন্ন রুটে চলাচল করবে। তবে এসব বাসে চলাচলকারী যাত্রীরা মাঝপথে নামতে পারবে না।

বাসভাড়া নিয়ে বিআরটিসির চেয়ারম্যান বলেন, বর্তমান তালিকা অনুযায়ী ভাড়া নেওয়া হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাত্রীর সংখ্যা বাড়লে ভবিষ্যতে এসি বাস চালানোর পরিকল্পনা রয়েছে।

এর আগে শনিবার (২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশের উদ্বোধন করেন। পরের দিন রোববার সকাল ৬টা থেকে এক্সপ্রেসওয়ের এই অংশে যানবাহন চলাচল শুরু হয়।

আরও পড়ুন:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যে গাড়ির যত টোল

জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন: ইসি আনিছুর

ধর্মীয় অনুশাসন না মেনে দাঁড়ি রাখতে পারবেনা পুলিশ সদস্যরা

সর্বশেষ পাওয়া সংবাদ