সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

সংসদের ২৪তম অধিবেশন বসছে বিকেলে

কর্পোরেট সংবাদ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের ৪র্থ অধিবেশন আজ রোববার বিকেল ৫টায় শুরু হবে। অধিবেশন শুরুর আগে বিকেল ৪ টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। কত কার্যদিবস অধিবেশন চলবে তা চূড়ান্ত হবে এই বৈঠকে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত থাকবেন।

গত ১৬ আগষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৩ সেপ্টেম্বর রোজ রোববার বিকাল ৫টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের ৪র্থ অধিবেশন আহ্বান করেছেন।

তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

জানা গেছে, জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হবে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গৃহীত হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন দিনের কার্যসূচি স্থগিত রেখে মুলতবী করা হতে পারে।

এছাড়া এই অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হবে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ উত্থাপিত হতে পারে বলে জানান আইন শাখার এক কর্মকর্তা। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’র চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

আরও পড়ুন:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত

এলিভেটেড এক্সপ্রেসওয়ে যোগাযোগের আরেক মাইলফলক: প্রধানমন্ত্রী

অবকাশকালীন সুপ্রিম কোর্টের সময়সূচি নির্ধারণ

সর্বশেষ পাওয়া সংবাদ