বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
জাতীয়

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।

এতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা রাজধানীর শ্যামলী, আদাবর, পিসি কালচার, মোহাম্মদীয়া হাউজিং, জাপান গার্ডেন সিটি, ধানমন্ডি সাত মসজিদ রোডের পশ্চিম পাশ, হাজারীবাগ, রায়েরবাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ