বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
জাতীয়

নির্বাচনে অপপ্রচার রোধে মেটার সহায়তা চায় ইসি

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচার রুখতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সহায়তা নিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এজন্য দ্রুতই মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশনের সঙ্গে বৈঠকেও বসবে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে মেটার একটি টিম বৈঠক করবে।

বৈঠক করতে মেটার বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল সিঙ্গাপুর থেকে আসবে বলে জানা গেছে।

এ প্রতিনিধি দল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন প্রচারমূলক কাজে সম্পৃক্ত হতে চায়। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে তারা কীভাবে সহায়তা দিতে চায় মূলত সেই বিষয়েই আলোচনা হবে বৈঠকে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ফেসবুকের প্রতিনিধি দল সাক্ষাতের সময় চেয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অপপ্রচার বন্ধ করার বিষয়ে আলোচনা হতে পারে।

সিইসি ইতিমধ্যে জানিয়েছেন, আগামী অক্টোবরের শেষ অথবা নভেম্বরের শুরুতে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।

ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে নানা কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। প্রচারেও নেমে পড়েছে দলগুলোর অনুসারীরা।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ