বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Salvo Organic Industries PLC. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ
advertisement
জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৫ নির্দেশনা

কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও নিয়ন্ত্রণে নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় ডেঙ্গু প্রতিরোধে বেশ কিছু নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার (১ আগস্ট) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের বিষয়ে কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এখন ডেঙ্গুর প্রভাব বেশি। নির্বাচিত জনপ্রতিনিধি এবং আমাদের দলীয় নেতাকর্মীদের বলবো এডিস মশা দমনে কাজ করতে হবে। তাদের প্রজনন স্পট ধ্বংস করে, জমে থাকা পানি অপসারণ এবং বাড়িঘর ও এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য কাজ করতে হবে সবাইকে।

আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, তাঁতী লীগ, যুব মহিলা লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জাতীয় শ্রমিক লীগ ও মহিলা শ্রমিক লীগের নেতাকর্মীর পাশাপাশি দলীয় সংসদ সদস্য ও সব জনপ্রতিনিধি, ওলামা-মাশায়েখসহ সবার প্রতি নিম্নরূপ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

১. সবাইকে মশারি ব্যবহার করতে হবে।

২. বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩. চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে।

৪. নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাতে হবে।

৫. সব এলাকায় ডেঙ্গুরোধে অভিযান চালাতে হবে।

এসময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিমসহ আওয়ামী লীগ ও কৃষক লীগের শীর্ষ নেতারা।

আরও পড়ুন:

অক্টোবরে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা টিম

আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

▐ সর্বশেষ পাওয়া সংবাদ