বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু বীকন ফার্মাসিউটিক্যালস এর প্রথম প্রান্তিক প্রকাশ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ
advertisement
জাতীয়

চাকরির আবেদনে সত্যায়ন প্রক্রিয়া দ্রুতই উঠে যাচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন জানিয়েছেন, সরকারি চাকরির আবেদনে ছবি এবং অন্যান্য সনদের অনুলিপিতে গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়নের যে দীর্ঘ দিনের রেওয়াজ তা ডিজিটালাইজেশনের আওতায় দ্রুতই উঠে যাচ্ছে।

রোববার (৩০ জুলাই) সচিবালয়ে গণমাধ্যমে কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ-সংলাপে অংশ নিয়ে তিনি একথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, ডিজিটালাইজেশনের যুগে আপনারা নিশ্চয়ই দেখছেন আমরা পরিবর্তনগুলো করছি। আমাদের বিগ ডাটা, ভোটার আইডিতে এগুলো সব থেকে যাবে। আপনার ভোটার আইডি কার্ড দেন, সেখানে কিন্তু আপনার সার্টিফিকেটগুলো, কোথায় কোথায় লেখাপড়া করেছেন, সব চলে আসবে। আপনি চাইলে অনেক ডাটা দেখে নিতে পারছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যখন এটা করব, তখন কোনো মানুষের একটা কোড নাম্বার থাকবে। সেই কোডটা দিলে কিন্তু অর্জিনাল কিনা আপনি দেখে নিতে পারছেন। সেক্ষেত্রে আমার মনে হয় এটা (সত্যায়ন) অল্প দিনের মধ্যেই হবে। ডিজিটাল বেজড, স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্টস বা সরকার ব্যবস্থা। সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি আছে এগুলো আমাদের মাথার মধ্যে আছে। আপনারা কিছু দিন দেখবেন এগুলো সবই ডিজিটালাইজড হয়ে যাবে এবং এটার কোনো প্রয়োজন হবে না।

চাকরিপ্রার্থীদের অভিযোগ- সত্যায়িত করতে গিয়ে কর্মকর্তারা বিরক্তি প্রকাশ করেন। এতে তারা দুর্ভোগে পড়ে নিজেই সিল মেরে সত্যায়িত করেন। আধুনিক যুগে যে কেউ চাইলেই পাবলিক পরীক্ষার রোল নাম্বার বা অন্য তথ্য দিয়ে ফলাফল জেনে নিতে পারেন।

এসব তথ্য দিয়ে সত্যায়ন প্রক্রিয়া থাকা যৌক্তিক থাকা মনে করেন কিনা, প্রশ্ন করেন এক সাংবাদিক।

জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, এটা আমারও কথা। আমরা ছাত্রজীবনেও দেখেছি। একটা সিল দিয়ে মেরে দিলে তো হলো! কিন্তু আমারটা অর্জিনালি আছে।

তিনি আরো বলেন, ‘আমি কথা দিচ্ছি, আমরা যত দ্রুত পারি এটার বিষয়ে কাজ করে সহজিকরণ করে দেব, যাতে কারো ভোগান্তি না থাকে। ’

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হক সংলাপ সঞ্চালনা করেন।

আরও পড়ুন:

তফসিল অক্টোবরে, ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচন: সিইসি

আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

▐ সর্বশেষ পাওয়া সংবাদ