বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন
advertisement
জাতীয়

নন-ক্যাডার সহকারী সচিব হলেন ৯ কর্মকর্তা

কর্পেোরেট সংবাদ ডেস্ক : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৯জন প্রশাসনিক কর্মকর্তা (এও) ও ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

বুধবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০/-) সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে পদোন্নতি দিয়ে তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সুপারিশের ভিত্তিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মো. গোলাম ফারুক, বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. আফজাল হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. হারুন অর রশিদ সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া পরিকল্পনা বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা শামসুন নাহার, লক্ষ্মী রানী ঘোষ, মো. আবুল বাসার মোল্লা, মো. হাবিবুর রহমান, মো. আহসান হাবীব ও মো. আবু হানিফাকেও নন-ক্যাডারে সহকারী সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

দুই দলকে একই শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ রাষ্ট্রদূত ও মিশন প্রধানকে সতর্ক করল পররাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন নয়, অস্বাভাবিক পরিস্থিতি চায় বিএনপি: প্রধানমন্ত্রী

▐ সর্বশেষ পাওয়া সংবাদ