বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI on 1st Quarter Un-Audited Financial Statements of Beacon Pharmaceuticals PLC. স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন
advertisement
জাতীয়

নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে আর সংলাপ নয়: ইসি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, আমরা সংলাপ নিয়ে ভাবছি না। আমাদের সংলাপের আর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবেই সমাধান হবে। রাজনৈতিক বিষয়ে আমাদের এখতিয়ার নেই। আমরা তফসিলসহ অন্যান্য নির্বাচনী প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাব।

জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে আর কোনো সংলাপের উদ্যোগ নেওয়া হবে না বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশনের এ অবস্থানের কথা জানান তিনি।

তফসিল নিয়ে এখনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, অক্টোবরে তফসিল হবে কি না জানি না। জানুয়ারির প্রথম সপ্তাহে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে যদি নির্বাচন করি তাহলে ৪৫ দিন আগেই করতে হবে।

নুরের গণঅধিকার পরিষদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি সম্পর্কে আনিছুর রহমান বলেন, তারা কী করবে? আমাদের ঘেরাও করলে ঘেরাও হয়ে বসে থাকব। বিচলিত হব না। সারা দেশেই তো রাজনৈতিক কার্যক্রম চলছে। স্বাভাবিক কার্যক্রমও চলছে। হয়ত সাধারণ মানুষের কষ্ট হবে, চলাচলের সমস্যা হবে।

তিনি বলেন, তাদের (গণঅধিকার পরিষদ) ক্ষোভ থাকতেই পারে। কমিশন ঘেরাও করার অধিকারও তাদের আছে। করুক। যদি কেউ ঘেরাও করে আমরা ঘেরাও হয়ে থাকব, অসুবিধা নেই।

নতুন দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে এ কমিশনার বলেন, আমরা ২৬ জুলাই পর্যন্ত সময় দিয়েছি আপত্তি জানানোর জন্য। যারা নিবন্ধনের যোগ্যতা অর্জন করেছে বলে মনে করে তাদের আপত্তি জানানোর জন্য। কেউ কেউ আপত্তি জানিয়েছে। কালকের পর আমরা এটা নিয়ে বসব।

দেশের নির্বাচন ব্যবস্থার দায়িত্বভার গ্রহণের চারমাস পরই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকে ইসি। তবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো তা বর্জন করে। পরে ফের সংলাপের উদ্যোগ নিলে তখনো বিএনপি ও সমমনাদের সাড়া পায়নি কাজী হাবিবুল আউয়াল কমিশন। এরপর সংলাপে না আসা দলগুলোকে চিঠি পাঠিয়েও কোনো জবাবে পায়নি সাংবিধানিক এ সংস্থাটি।

আরও পড়ুন:

বাংলাদেশ থেকে আরো জনবল নিয়োগে আগ্রহী ইতালি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

ডেঙ্গুতে মারা গেলেন অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিব

▐ সর্বশেষ পাওয়া সংবাদ