বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্মার্ট ব্যাংকিং এ নতুন ‍উদ্যোগ, ’ইউসিবি ইনোভেশন হাব’ এর যাত্রা শুরু মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ভার্চুয়াল আর্নিংস ডিসক্লোজার ইভেন্ট অনুষ্ঠিত - ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
জাতীয়

নুরের সঙ্গে কেএনফের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে: র‍্যাব

কর্পোরেট সংবাদ ডেস্ক : র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে গোয়েন্দারা।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

খন্দকার আল মঈন বলেন, কেএনএফের ভেরিফায়েড পেজে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সামনে এসেছে। কেএনএফের সঙ্গে যোগাযোগ রয়েছে কি না বা সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখতে আমাদের গোয়েন্দারা কাজ করছেন।

তিনি বলেন, পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাইয়ের কাজ আমাদের গোয়েন্দারা করছেন। যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে এ বিষয়ে বলা যাবে। বাহ্যিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও কেএনফের ভেরিফায়েড পেজে যেহেতু এ বিষয়ে মন্তব্য করা হয়েছে, সে ক্ষেত্রে যোগাযোগ থাকতেই পারে।

ব্রিফিংয়ে র‌্যাব কর্মকর্তা আরও জানান, মুন্সীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির আনিসুর রহমান মাহমুদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আনসার হাউস তৈরি হয়েছিল তার নির্দেশনায়।

গত বছরের অক্টোবর থেকে পার্বত্য অঞ্চলে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান। এরই মধ্যে নতুন জঙ্গি সংগঠনের প্রায় শতাধিক এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিশের অধিক সদস্যকে গ্রেফতার করা হয়। সংগঠনটি দুর্বল হয়ে যাচ্ছে টের পেয়ে আত্মগোপনে চলে যান আমির। গতকাল রোববার (২৩ জুলাই) মধ্যরাতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। অভিযানে জঙ্গি সংগঠনটির আমিরসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব কর্মকর্তা আরও জানান, হিন্দাল শারক্বীয়ার আগের আমির মাইনুল ইসলাম রক্সি গ্রেফতারের পর আমিরের দায়িত্ব পান আনিসুর। পার্বত্য অঞ্চলে অবস্থানের সময় ২০২১ সালে কেএনএফের সঙ্গে তাদের প্রশিক্ষণ চুক্তি হয়। বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির প্রধান নাথান বমকে রাজধানীর বাসাবো এলাকায় বাসা ভাড়াও করে দিয়েছিলেন আনিসুর।

শুধু কেএনএফ নয়, প্রশিক্ষণ চুক্তি হয়েছিল আনসার আল ইসলামের সঙ্গেও। চুক্তি অনুযায়ী হিন্দাল শারক্বীয়ার সদস্যদের আইটি ও নিরাপত্তা প্রশিক্ষণ দেবে আনসার আল ইসলাম। বিনিময়ে আনসার আল ইসলামকে পার্বত্য অঞ্চলে অস্ত্র প্রশিক্ষণ দেয়ার কথা ছিল শারক্বীয়ার।

খন্দকার আল মঈন বলেন, শারক্বীয়ার আমির আনিসুর রহমানকে জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পেরেছে, কেএনএফ প্রধান নাথান বম এ মুহূর্তে ভারতের মিজোরামে অবস্থান করছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ