বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত বেনাপোলে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ভার্চুয়াল আর্নিংস ডিসক্লোজার ইভেন্ট অনুষ্ঠিত - ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের দুর্দান্ত পারফরম্যান্স ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা
advertisement
জাতীয়

জাতীয় পরিবেশ উৎসবের ঢাকা আঞ্চলিক বাছাই পর্ব আজ

নিজস্ব প্রতিবেদক : টেল প্লাস্টিকস-এর পৃষ্ঠপোষকতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক আয়োজিত ‘জাতীয় পরিবেশ উৎসব’-এর ঢাকা আঞ্চলিক বাছাই পর্ব হচ্ছে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে।

আয়োজনের আঞ্চলিক আয়োজক হিসেবে আছে সত্যেন বোস বিজ্ঞান ক্লাব, বুয়েট এবং সার্বিক সহযোগিতায় আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। দিনব্যাপী এই উৎসবে অংশ নিতে পারবে ঢাকার যে কোনো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিবেশ অলিম্পিয়াড, পরিবেশ কুইজ, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ থাকছে আরও নানা আয়োজন।

এরই মধ্যে জাতীয় পরিবেশ উৎসব-এর রাজশাহী, সিলেট এবং ময়মনসিংহ আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি আঞ্চলিক বাছাই পর্ব থেকে বিজয়ীরা অংশ নেবেন উৎসবের জাতীয় পর্বে ।

জাতীয় পরিবেশ উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে আছে জাগো নিউজ ২৪ ডটকম।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ