বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে পাঁচ ধাপ এগোল বাংলাদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২০২৩ সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ।যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সম্প্রতি প্রকাশিত সূচকে দেখা যাচ্ছে, শক্তিশালী পাসপোর্টের দিক থেকে ৯৬ তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রতিষ্ঠানটি মঙ্গলবার (১৮ জুলাই) নতুন এই সূচক প্রকাশ করেছে। এর আগে গত ১০ জানুয়ারি প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০১তম। মানে এই সময়ের মধ্যে শক্তিশালী পাসপোর্ট সূচকে ‘সবুজ পাসপোর্টের’ উন্নতি হয়েছে পাঁচ ধাপ।

একটি নির্দিষ্ট দেশের পাসপোর্টধারীরা কতগুলো দেশে, ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন— সেটির ওপর নির্ভর করে এই সূচক তৈরি করা হয়। সর্বশেষ সূচকে দেখা যাচ্ছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪০টি দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসা দিয়ে ভ্রমণ করতে পারেন।

হ্যানলি অ্যান্ড পার্টনার্সের এ সূচকে গত ৫ বছর ধরে শক্তিশালী পাসপোর্টের ‘শীর্ষস্থানে’ ছিল জাপান। তবে নতুন প্রকাশিত সূচকে জাপানকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর। এই দেশটির পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। অপরদিকে শীর্ষে থাকা জাপান নেমে গেছে তৃতীয় স্থানে। বর্তমানে জাপানিরা ১৮৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

শক্তিশালী পাসপোর্ট সূচকে এশিয়ার দেশগুলোর আধিপত্য থাকত। তবে সর্বশেষ সূচকে ইউরোপের উন্নতি হয়েছে। ইউরোপিয়ান দেশ জার্মানি, ইতালি এবং স্পেন দ্বিতীয়স্থানে ওঠে এসেছে। বর্তমানে এ তিনটি দেশের নাগরিকরা ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়ার সুযোগ পেয়ে থাকেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ