বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
জাতীয়

দেশে যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচার হয় : আইনমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে অপরাধের সুষ্ঠু তদন্ত ও সেই সাপেক্ষে সুষ্ঠু বিচার হয় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বৈঠকে কী কী বিষয়ে কথা হয়েছে, এ প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কথা হয়েছে। এই আইন নিয়ে আমি আগেও যে কথা বলেছি, সেই কথাগুলোই আজ আমি তাদের বলেছি। আমি আগেও বলেছি, এই আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধিত হবে, আমিও সেই কথাই তাদের জানিয়েছি। তারা পরিষ্কারভাবে বলেছেন, তারা (মার্কিন প্রতিনিধিরা) নিরপেক্ষ। তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। গতকালও যেমন আমাদের সচিব ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আইনগত অবকাঠামো বাংলাদেশের আছে।

যেসব আইন এ বিষয় সহায়ক, সেগুলোর কথাও আমি উল্লেখ করেছি জানিয়ে তিনি বলেন, যেমন, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যে আইন করা হয়েছে, সেটি নিয়ে কথা বলেছি।

আমিও এটিও বলেছি, গত ৫০ বছরে বাংলাদেশের এমন আইন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার এ আইন করেছে। উপমহাদেশের অন্য কোনো দেশে এ আইন নেই।

আনিসুল হক বলেন, তারা অবশ্যই কিছু কিছু বিষয় আমাকে বলেছেন। সেসব বিষয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করেছি। যেহেতু সেসব বিষয় নিয়ে তারা শুধু এতটুকু বলেছেন, সুষ্ঠু তদন্ত হলে এটা ভালো। আমি তাদের পরিষ্কার করে বলেছি, আগের সংস্কৃতি এখন আর নেই যে বাংলাদেশে যেকোনো বিচার হবে না। বাংলাদেশে এখন যেকোনো অপরাধের সুষ্ঠু তদন্ত ও সেই সাপেক্ষে সুষ্ঠু বিচার হয়।

আরও পড়ুন:

অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর

রাষ্ট্র মেরামতের ৩১ দফা ঘোষণা করল বিএনপি

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সিঙ্গেল এসটিপির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


▐ সর্বশেষ পাওয়া সংবাদ