বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
advertisement
জাতীয়

মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা

কর্পোরেট ডেস্ক : মিসরে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত সামিনা নাজকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি এ পদে রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার (৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

রাষ্ট্রদূত সামিনা নাজ বর্তমানে ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন।

তিনি বিসিএস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের ১৫তম ব্যাচের একজন কর্মজীবনের কূটনীতিক।

সামিনা নাজ এর আগে মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৫ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন।

হেগ, নয়াদিল্লির বাংলাদেশ মিশন এবং নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।

রাষ্ট্রদূত সামিনা নাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিএসএস এবং এমএসএস করেছেন।

এছাড়া তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ