বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
১০ হাজার টন চিনি ও সমপরিমাণ ডাল কিনবে সরকার রমজানে টিসিবির ৫২০ ট্রাকে পণ্য বিক্রি, সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
advertisement
জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসি’র প্রধান কৌঁসুলির

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য কক্সবাজার সফর করছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯ টা ৪৫ মিনিটের সময় তিনি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ পরিদর্শনে পৌঁছে রোহিঙ্গাদের সাথে কথা বলছেন। এরপর তিনি ১২ নম্বর ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।

এর আগে বুধবার বিকাল পৌনে ৫টার দিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান কক্সবাজার পৌঁছান।

তার সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন কর্মকর্তা রয়েছেন। তারা বিমানবন্দর থেকে সরাসরি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে যান।

প্রতিনিধিদলের সদস্যরা কমিশনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন।

আরও পড়ুন:

শেখ হাসিনাকে কুয়েতের প্রধানমন্ত্রীর টেলিফোন, দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে আগ্রহী যুক্তরাজ্য: ব্রিটিশ মন্ত্রী

তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার

▐ সর্বশেষ পাওয়া সংবাদ