বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু, কাজ এগিয়েছে ২৭ শতাংশ সিলেটে যক্ষ্মা শনাক্তকরণ ও চিকিৎসায় আইসিডিডিআর, বি-প্রাইম ব্যাংকের চুক্তি নবায়ন সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ শ্রমিকদল নেতাকে হত্যা করে পরিত্যক্ত ঘরে মাটিচাপা সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা
advertisement
জাতীয়

সরকারি দপ্তরে ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি বিভিন্ন দপ্তরের ব্যয়ে কৃচ্ছ্রসাধনের নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

নির্দেশনায় কয়েকটি খাতে ব্যয় বন্ধসহ অন্যান্য খাতে ব্যয় কমানোর কথা বলা হয়েছে। এতে বিদ্যুৎখাতে বরাদ্দ অর্থের অন্তত ২৫ ভাগ সাশ্রয় করতে হবে। এমনকি জ্বালানি তেলেও ২০ ভাগ সাশ্রয়ের নির্দেশনা দিয়েছে সরকার।

রবিবার (২ জুন) অর্থবছরের প্রথম কার্যদিবস এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এতে বলা হয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সব প্রকার বৈদেশিক ভ্রমণ, ওয়ার্কশপ ও সেমিনারে অংশগ্রহণ বন্ধ থাকবে।

এ ছাড়া আবাসিক এবং অনাবাসিক খাতে কোনো অর্থ ব্যয় করতে পারবে না সরকারি কোনো প্রতিষ্ঠান। এমনকি গাড়িও কিনতে পারবে না। তবে কোনো গাড়ির আয়ুষ্কাল ১০ বছর পার হলে প্রয়োজনে তা প্রতিস্থাপন করা যাবে। তবে এ জন্য আগেই অর্থ বিভাগের অনুমতি নিতে হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ