বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
সরকারি হাসপাতালে ৮ মাসে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি বাংলাদেশ ধনী দেশ নয়, তাই সবাইকে মনোযোগ দিয়ে পড়তে হবে: রাষ্ট্রপতি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC.
advertisement
জাতীয়

সরকারি চাকরিতে ৩ লাখ ৫৫ হাজারেরও বেশি পদ শূন্য

কর্পোরেট সংবাদ ডেস্ক : জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, বর্তমানে দেশের সকল মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে সর্বমোট ৩ লাখ ৫৫ হাজার ৮৫৪ টি পদ শূন্য রয়েছে।

সোমবার (১৯ জুন) সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সরকারি অফিসে শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়া যথাযথভাবে চলমান রয়েছে। কর্মচারীদের নিয়মিত অবসর ও নতুন পদ সৃজনের জন্য সাধারণত পদ শূন্য হয়ে থাকে। বিশেষ কিছু ক্ষেত্রে আদালতের নিষেধাজ্ঞার কারণে বিদ্যমান শূন্যপদগুলি তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয় না।

এ ছাড়া উদ্বৃত্ত কর্মচারী ব্যবস্থাপনার জন্য সরকার বিধি অনুযায়ী ১০ শতাংশ শূন্যপদ সবসময় সংরক্ষণ করে থাকে। বর্তমানে শূন্যপদ পূরণের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগ অধিদপ্তরেই নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ