বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ‘প্রমোটিং গভর্নিং এক্সিলেন্স’ প্রতিপাদ্যে ১৩তম আইসিএসবি অ্যাওয়ার্ড আজ দুই হাত বাঁধা, গলায় ফাঁস—গাছ থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার তথ্য ফাঁসের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ কর্মকর্তার দুই ফোন জব্দ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য : বিদ্যুৎমন্ত্রী প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির Financial Statements of Trust Islami Life Insurance PLC. Price Sensitive Information of KDS Accessories Ltd. ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায়
advertisement
জাতীয়

এনআইডির দায়িত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনের খসড়া অনুমোদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের দায়িত্ব পাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন- ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, এই আইনের অধীনে নাগরিকদের জন্ম নিবন্ধন স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন পরিচালিত হবে। যেকোনো নাগরিক জন্মের পর পরই তাদের সনদ নাম্বার পাওয়ার অধিকারী হবেন। এটি অপরিবর্তিত হবে। এটা কোনো সময় পরিবর্তন করা যাবে না। আইনের অধীনে এটি নিবন্ধকের অফিস থাকবে। নিবন্ধকের অফিস নিবন্ধনের কাজটি করবে। নির্বাচন কমিশনের কাজ শুধু ভোটার তালিকা তৈরির মধ্যে সীমাবদ্ধ থাকবে।

সর্বপ্রথম ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করে এটিএম শামছুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর সেটির নাম দেয়া হয় জাতীয় পরিচয়পত্র। এনআইডি সুরক্ষা সেবা হস্তান্তর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের টানাপোড়েন প্রায় ১৪ বছরের।

গত বছরের শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর জাতীয় পরিচয়পত্র নিয়ে নিজেদের কোনো মতামত না থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপের বিষয়ে কর্মকর্তাদের আপত্তির বিষয়টি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছিলেন।

উল্লেখ্য, বর্তমানে এনআইডি তৈরি ও সরবরাহের দায়িত্ব পালন করে আসছে নির্বাচন কমিশন।.

আরও পড়ুন:

‘ভায়েরা আমার’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মমতাকে আম উপহার পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কমনওয়েলথ দেশগুলোর মধ্যে ব্যবসা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ