বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
জাতীয়

ওমান থেকে ৭৭ জাহাজে কয়লা আসার খবরটি গুজব

কর্পোরেট সংবাদ ডেস্ক: সম্প্রতি ওমান থেকে ৭৭টি জাহাজে কয়লা আসছে বলে সোশ্যাল মিডিয়ায় যে খবর ছড়িয়েছে, তা গুজব বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ও এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সোশ্যাল মিডিয়ায় ‌‘বিদ্যুৎ সংকট মোকাবিলায় ওমান থেকে ৮৫ লাখ ৯২ হাজার ৮৯৫ টন কয়লাসহ ৭৭টি বিশাল জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে যে খবর ছড়িয়েছে, তা শতভাগ মিথ্যা বা বিভ্রান্তিকর।’

তিনি বলেন, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য কয়লা আসবে ইন্দোনেশিয়া থেকে। আগামী ২৪ জুন তা পৌঁছাবে বিদ্যুৎকেন্দ্রে।

এদিকে, বন্ধ হয়ে যাওয়া পায়রা বিদ্যুৎকেন্দ্র আগামী ১৫ দিনের মধ্যে ফের উৎপাদনে আসবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, সকলেই একটু ধৈর্য ধরুন। ১৫ থেকে ১৬ দিনের মাথায় বিদ্যুৎ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারব।

সর্বশেষ পাওয়া সংবাদ