বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
জাতীয়

‘সার্ভেয়ার পদে চাকরি দেয়ার নামে প্রতারক হতে সাবধান’

নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ে সার্ভেয়ার পদে চাকরি দেয়ার নামে প্রতারক হতে সাবধান থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সাবধান থাকার পরামর্শ দিয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়।

সার্ভেয়ার পদে চাকরির নিশ্চয়তা দিয়ে প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করা হচ্ছে অভিযোগ ওঠায় এই তথ্য জানিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে সোমবার (৫ জুন) এই সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের ১৪তম গ্রেডের সার্ভেয়ার পদে ২ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

কেউ অর্থ দাবি করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, মোবাইল নম্বর : ০১৮১৯৬৯৮১২৮-এর সাথে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সর্বশেষ পাওয়া সংবাদ