বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
জাতীয়

পেকুয়ায় নৌবাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন: নৌবাহিনী প্রধান

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দেশব্যাপী ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২৩’ বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে ৫ এপ্রিল সোমবার নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটিতে সাবমেরিন ফ্লিট হেডকোয়ার্টার্সের সম্মুখে একটি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচীর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় চট্টগ্রাম নৌঅঞ্চলের আঞ্চলিক কমান্ডার, উর্দ্ধতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, কর্মচারী এবং নাবিকবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন একইসাথে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা ও কাপ্তাইসহ সকল নৌ ঘাঁটিতে একযোগে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের পর নৌবাহিনী প্রধান বর্তমান সরকার গৃহীত কার্যক্রমসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সর্বস্তরের নৌসদস্যদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত কর্মসূচী পালনের অংশ হিসেবে মাসব্যাপী বিভিন্ন নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করবে বাংলাদেশ নৌবাহিনী।

সর্বশেষ পাওয়া সংবাদ