বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা
advertisement
জাতীয়

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অঙ্গীকার এরদোয়ান ও শেখ হাসিনার

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বুধবার (৩১ মে) দিনগত রাত সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার সময় তুরস্কের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের সঙ্গে ১০ মিনিট কথা বলেন।’

শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভ করায় এরদোয়ানকে অভিনন্দন জানান। তুরস্কের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে, নির্বাচনে নিজের এমন আত্মবিশ্বাস প্রমাণিত হওয়ায় তিনি আনন্দ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যেকোনো প্রয়োজনে বাংলাদেশের জনগণ তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে।’

দ্বিতীয় দফার নির্বাচনে নিজের বিজয়ে তুরস্কের জনগণের সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ মানসিকভাবে একাত্ম হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট এরদোয়ান। এজন্য তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা এরদোয়ান ও তাঁর পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান এবং তাঁর মাধ্যমে তুরস্কের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

উল্লেখ্য, রোববার (২৮ মে) তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হন রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট নির্বাচনের ভোট হয়।

প্রথম দফা ভোটে এরদোয়ান পেয়েছিলেন ৪৯.৫২ শতাংশ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচদারোগলু পান ৪৪.৮৯ শতাংশ ভোট। কোনো প্রতিদ্বন্দ্বীই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নিয়মানুযায়ী ১৪ দিন পর দ্বিতীয় দফা দফা ভোট হয়। প্রথম দফা ভোটে তৃতীয় স্থান পেয়েছিলেন সিনান ওগান। তিনি পেয়েছিলেন ৫.২০ শতাংশ ভোট। গত ২২ মে এক সংবাদ সম্মেলনে তিনি দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট এরদোয়ানকে সমর্থন দেয়ার কথা জানান।

আরও পড়ুন:

সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালচ্ছে : সংসদে প্রধানমন্ত্রী

চিত্রনায়ক ফারুকের আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা

সরকারি খরচে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

সর্বশেষ পাওয়া সংবাদ