রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক পেলেন মোঃ সাইফুল্লাহ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ কক্সবাজার প্রতিনিধিঃ সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পেলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র মোঃ সাইফুল্লাহ।

তিনি বর্তমানে এডিশনাল পুলিশ সুপার পদে সদর দপ্তরে কর্মরত আছেন। 

মঙ্গলবার (৩ জানুয়ারী) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে এ পদকে ভূষিত করেন ও ব্যাচ পরিয়ে দেন।

তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে ২৮ তম বিসিএস (পুলিশ) এ উত্তীর্ণ হয়ে এএসপি নিয়োগ লাভ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ