রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দেশের সর্বনিম্ন তাপমাত্রা চায়ের রাজধানী নামে খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা ৮. ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বলে জানিয়েছেন, শাহনাজ সুলতানা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ।

এ ব্যাপারে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। এছাড়া, দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা অব্যাহত ছিল। সারাদেশে রাতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ আরও বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে নিশ্চিত করে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ