মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
জাতীয়

সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : সুদানে অবস্থানরত বাংলাদেশিদের অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, ‘সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে কীভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।’

শাহরিয়ার আলম বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকদের অনুরোধ করছি—দূতাবাসে যোগাযোগ না করার জন্য। কারণ সবাই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

সর্বশেষ পাওয়া সংবাদ