মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
জাতীয়

ঘনঘন ও শেষরাতে আগুন লাগা নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঘনঘন ও শেষরাতের দিকে আগুন লাগার কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, প্রত্যেকটি অগ্নিকাণ্ডের পেছনে একটি কারণ থাকে। ইলেক্ট্রিক সমস্যা, শট-সার্কিট কিংবা নাশকতাও থাকে। আমরা এখনো নিশ্চিত নই, তদন্ত করছি। এখন আমাদের সবার মনে প্রশ্ন জাগছে, ঘনঘন ও শেষরাতে কেন আগুন লাগছে?। তবে তদন্তের আগে, এটার কারণ বলতে পারছি না।

রোববার (১৬ এপ্রিল) তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজারে তার নিজ নির্বাচনী এলাকার জনসাধারণের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের সময় সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অগ্নিকাণ্ডে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা দেখছেন কী না প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করে সুনিশ্চিত হওয়া ছাড়া এ বিষয়ে বলা যাবে না।

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে রবিবার (১৬ এপ্রিল) সকাল ৯ টায় আগুন পুরোপুরি নির্বাপণ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

এর আগে গত ৪ এপ্রিল একইভাবে আগুন লেগে পুড়ে যায় রাজধানীর বঙ্গবাজারসহ আশপাশের কয়েকটি মার্কেট।

আরও পড়ুন:

নিউ সুপার মার্কেটের ভেতরে আর আগুন নেই : ফায়ার সার্ভিস

একের পর এক আগুন ষড়যন্ত্র কি না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

৮ জেলায় তীব্র তাপদাহ, সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

সর্বশেষ পাওয়া সংবাদ