মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
জাতীয়

দাবদাহে চুয়াডাঙ্গায় দুর্বিষহ জনজীবন, ঘরে থাকার পরামর্শ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : কয়েকদিন ধরে টানা তাপদাহে দুর্বিসহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় এই জেলাবাসীর ত্রাহি-ত্রাহি অবস্থা। অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য জেলা প্রশাসনের পরামর্শ।

আবহাওয়ার অফিস সূত্রে বলছে সহজে দেখা মিলছেনা বৃষ্টির। এবারের গরমে ভিন্নমাত্রা রয়েছে। বাতাসের আদ্রতা স্বাভাবিকের চেয়ে কম। তাই তাপাদাহের মধ্যে ঠোট শুকিয়ে ও ফেটে যাচ্ছে। বাতাসের জ্বলীয়বাস্প কম থাকায় মূলত এমন হচ্ছে। সকালে সুর্য উঠার সাথে-সাথে তীব্র রোদ। বেলা বাড়ার সাথে-সাথে এ রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। বিশেষ করে দুপুরের পর আগুনঝরা রোদেও তেজে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে।

গত ১৩ দিন সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গতকালও ছিল ৪১ দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ১৫ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে অতিপ্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়ে প্রচারণা চালানো হচ্ছে। শেয় সাথে পর্যাপ্ত পানি পান করতে বলা হচ্ছে। লেবুর শরবত ও সেলাইন খাওয়ারো ওপরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

দেশের কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

সর্বশেষ পাওয়া সংবাদ