সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

রাজধানীতে জামায়াত-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে মালিবাগ মোড়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি সংঘর্ষ হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমদিকে জামায়াতের অনুসারীরা যেন কর্মসূচি পালন না করেন, সেজন্য অনুরোধ জানান পুলিশের সদস্যরা। পরে তা না মেনে বিক্ষোভ মিছিল চালিয়ে যান তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ মাহমুদ বলেন, মালিবাগ মোড়ে নামাজ শেষে জামায়াতের ব্যানারে কিছু লোক মিছিল বের করার চেষ্টা করেন। কিন্তু তারা জামায়াত-শিবির কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দাবি, ওই ব্যক্তিরা মিছিলের নামে পুলিশের ওপর আক্রমণ চালান। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ