শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
জাতীয়

মালদ্বীপের মেয়রের সাথে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত

ওমর ফারুক খোন্দকার, অনিক (মালদ্বীপ প্রতিনিধি): বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের মালে সিটি কাউন্সিলের মেয়র ড. মোহাম্মেদ মিউজ্জু এর সাথে রবিবার (১২ ফেব্রুয়ারী) সৌজন্য সাক্ষাত করেন।

এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও সিটি কাউন্সিলের জেনারেল সেক্রেটারী মুজতবা জলিল উপস্থিত ছিলেন।

সৌজন্যে সাক্ষাৎ-এ বাংলাদেশ হাইকমিশনার, প্রবাসী বাংলাদেশী কর্মীদের মৃতদেহ সংরক্ষণে মালে সিটি কাউন্সিলের মর্গের চার্জ মওকুফ বা নামমাত্র রাখার জন্য অনুরোধ জানান। এছাড়াও মালেতে প্রবাসী কর্মীদের নিরাপদ ও মান সম্পন্ন আবাসন নিশ্চিত করতে সিটি কাউন্সিলর কে কার্যকরী ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন।

image-57

মালদ্বীপের মেয়র মিউজ্জু, সিটি কাউন্সিলে প্রবাসী বাংলাদেশী কর্মীদের কাজের প্রশংসা করেন ও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

সবশেষে, মালদ্বীপের সিটি কাউন্সিলে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মীদের বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য ব্যাংকের মাধ্যমে প্রয়োজনীয় ডলারের বন্দোবস্ত করে দেওয়ার জন্যও অনুরোধ করেন বাংলাদেশ হাইকমিশনার।

সর্বশেষ পাওয়া সংবাদ