শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
অপহরণের ৬ দিন পর স্কুলছাত্রী উদ্ধার বেনজীরকে ফেরাতে আমিরাতে সব নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী
advertisement
জাতীয়

সিরিয়ায় পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ শনিবার বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ বিমান সি-১৩০জে সিরিয়ার দামেস্কে পৌঁছেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিয়ায় বাংলাদেশের অনাবাসি রাষ্ট্রদূত নাহিদা সোবহান ও সিরিয়ার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনভায়রনমেন্টের ডেপুটি মিনিস্টার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই ত্রাণ সহায়তা গ্রহণ করেছেন। প্যাকেজটিতে শুকনো খাবার, ওষুধ, কম্বল, তাঁবু ও শীতবস্ত্র রয়েছে।

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ ও যথাযথ সমন্বয়ের জন্য ত্রাণ সামগ্রীগুলো আন্তর্জাতিক কমিটি অব রেডক্রস (আইসিআরসি)’র কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশ ও দেশের জনগণের পক্ষ থেকে সিরিয়ার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে গভীর সমবেদনা জানান।

এএফডি, বিএএফ ও এমডিএমআর’র সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ায় এই মানবিক সহায়তা প্যাকেজ সফলভাবে পাঠিয়েছে।

আরও পড়ুন:

তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৩ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়াকে ৬৬ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সৌদি

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে : জাতিসংঘ

সর্বশেষ পাওয়া সংবাদ