শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
জাতীয়

পরীক্ষামূলকভাবে চালু হলো নাগরিক ভূমিসেবা

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে পরীক্ষামূলভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস সেন্টার) চালু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ১৬১২২ এ কল করে ভূমি সেবা গ্রহণ করার সাথে সাথে নাগরিকগণ ইচ্ছে করলে নাগরিক ভূমিসেবা কেন্দ্রে সরাসরি এসে ভূমি সম্পর্কিত আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা যেমন ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ইত্যাদি সেবা গ্রহণ করতে পারছেন। প্রাথমিকভাবে ৯ জন প্রতিনিধির মাধ্যমে এই সেবা দেওয়া হচ্ছে।

এছাড়াও অভিজ্ঞ ভূমি বিশেষজ্ঞ প্রযোজ্য ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমি পরামর্শ প্রদান করবেন।

হেল্পলাইন ১৬১২২ (বিদেশ থেকে +৮৮০ ৯৬১২৩ ১৬১২২) নম্বরে কল করে, কিংবা ভূমি মন্ত্রণালয়ের সার্ভিস পেজ ‘ভূমিসেবা ‘ ফেসবুক পেজে কমেন্ট কিংবা মেসেজ (বার্তা) প্রেরণ করে যেকোনো ধরণের ভূমিসেবা পেতে বা অভিযোগ জানাতে পারছেন দেশের যে কোন নাগরিক।

এবার পরীক্ষামূলভাবে নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু হলো ভূমিসেবা কাস্টমার সার্ভিস সেন্টার ‘নাগরিক সেবা কেন্দ্র’। যারা সরাসরি এসে আইনি পরামর্শ এবং বিভিন্ন ধরণের ভূমিসেবা ই-নামজারি, ভূমি উন্নয়ন কর ও ভূমি সেবা গ্রহণ করতে ইচ্ছুক তাদের জন্য এই ‘নাগরিক সেবা কেন্দ্র।

আরও পড়ুন:

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ

তুরস্কে বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ বুধবার

সর্বশেষ পাওয়া সংবাদ