মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই দ.কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সাধারণ মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ: বিআরটিএ আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবি ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
advertisement
জাতীয়

মেট্রোরেল উদ্বোধনের সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল (২৮ ডিসেম্বর) বুধবার মেট্রোরেল উদ্বোধন করা হবে। শুরুতে রাজধানীর দিয়াবাড়ি থেকে মেট্রোরেলের এমআরটি-৬ লাইনের মাধ্যমে আগারগাঁও অংশে চলাচলে জন্য খুলে দেওয়া হবে।

ইতোমধ্যে মেট্রোরেল উদ্বোধনের পূর্ণাঙ্গ অনুষ্ঠানসূচি চূড়ান্ত করেছে নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টায় উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে মেট্রোরেল উদ্বোধনের জন্য উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উদ্বোধনী ফলকের প্রতিরূপ জনসম্মুখে উন্মোচন করবেন তিনি।

উদ্বোধন শেষে মেট্রোরেলের প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে ট্রেনে চড়ে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। পরদিন থেকেই মেট্রোরেলে যাত্রী পরিবহন শুরু হবে। প্রথম দিকে দিয়াবাড়ি-আগারগাঁও রুটের ৯টি স্টেশনের মধ্যে তিনটিতে (দিয়াবাড়ি, পল্লবী ও আগারগাঁও) যাত্রী ওঠানামা করবে।

মেট্রোলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠান ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, জনবল সংকট ও অপ্রতুল প্রস্তুতির কারণে আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কয়েক দফা বিরতি দিয়ে ট্রেন চলাচল করবে। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার পর ভোর সাড়ে ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত সাড়ে তিন মিনিট অন্তর চলবে ট্রেন।

উল্লেখ্য, সরকার মেট্রোরেলের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ২০১৩ সালের ৩ জুন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) প্রতিষ্ঠা করে।

২০১৬ সালের ২৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রথম মেট্রোরেলের লাইন-৬ (উত্তরা থেকে মতিঝিল) নির্মাণ কাজের উদ্বোধন করেন। ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬টি স্টেশন ও ২৪টি ট্রেনের মাধ্যমে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

২০২৪ সালে এমআরটি-৬ লাইন মতিঝিল পর্যন্ত চালুর পর পিক আওয়ারে ঘণ্টায় ৬০ হাজার এবং দিনে ৪ লাখ ৮৩ হাজার যাত্রী হবে বলে সমীক্ষায় বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ