বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো প্রিমিয়ার ব্যাংক ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন সেবা উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ সূচকের পতনে লেনদেন শেষ গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী - রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
advertisement
জাতীয়

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের জন্য ৮ ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেন তিনি।

৮টিতে স্বর্ণপদক এবং ১৫টিতে রৌপ্য পদক প্রদান করা হয়। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পদক দেওয়া হয়।

এর আগে সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এর উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রাণীসম্পদ সেক্টরের উন্নয়ন ও বিকাশের স্বীকৃত স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে যারা 'জাতীয় প্রাণিসম্পদ পদক' পেলেন, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। এই অর্জন দেশের প্রাণিসম্পদ সেক্টরে আপনাদের অসামান্য অবদানের স্বীকৃতি। আপনাদের এই অর্জন দেশের লাখো উদ্যোক্তা, গবেষক এবং এই খাত সংশ্লিষ্ট সবার জন্য অনুপ্রেরণার উৎস হবে বলে আমি মনে করি। দেশের প্রতিভাবান খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ গবেষকদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে এক নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গড়ে উঠবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও বলেন, বাংলাদেশে আপনাদের উৎপাদিত প্রাণী ও প্রাণিজাত পণ্য বিশ্ববাজারে প্রবেশ করাতে হলে ‘ফুড সেফটি’ ও আন্তর্জাতিক কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করার বিকল্প নেই। সরকার আন্তর্জাতিক মানের আধুনিক প্রাণিজ পণ্য প্রসেসিং সেন্টার এবং রোগমুক্ত অঞ্চল গড়ে তুলছে। আমি আশা করি, অচিরেই দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

এর আগে সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

পরে প্রাণিসম্পদ খাতের আগামীর সম্ভাবনা, উন্নয়ন এবং এই খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রথমেই গবাদি পশুর খামার ক্যাটাগরিতে পদক গ্রহণ করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পদক পেয়ে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন। এ ছাড়াও বিউটি পাঠার খামারের মালিক বিউটি বেগমও তার অনুভূতি প্রকাশ করেন। পরে পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন (বিডিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

পরে প্রধানমন্ত্রী  তারেক রহমান  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীর  বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে এই সপ্তাহ উদযাপন করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ