সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসি ব্যাংকের চুক্তি সই বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু পোশাকশ্রমিকদের বেতন পরিশোধে ডিজিটাল সুবিধা দেবে উপায় ও ন্যাচারাল ইন্ডিগো ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বেসরকারী খাতে জ্বালানি : জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে ১৮০ দিনের পথচলা - সরকারের অর্জন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র বাংলাদেশের ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য বাস্তবায়নে পাশে থাকার আশ্বাস এডিবির নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ  উদ্ধার ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার, প্রাণ গেল ১০ জনের
advertisement
জাতীয়

রাজধানীতে চালু হচ্ছে নারীদের বিশেষ ‘পিংক বাস’, চালক-কন্ডাক্টরও হবেন নারীরা

রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত নিরাপদ ও সহজ করতে চালু হতে যাচ্ছে বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে বাস্তবায়িত এই সার্ভিসের অন্যতম বিশেষত্ব হলো—যাত্রীদের পাশাপাশি বাসের চালক ও কন্ডাক্টরের দায়িত্বে থাকবেন সম্পূর্ণভাবে নারীরা।

আগামীকাল মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই যুগোপযোগী উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা গোলাপি রঙের (পিংক) এসব বাসে ড্রাইভার ও কন্ডাক্টর হিসেবেও নারীরাই দায়িত্ব পালন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগের ফলে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষায়িত ও নিরাপদ সেবা নিশ্চিত হওয়ার পাশাপাশি গাড়ি চালনা ও পরিবহন পরিচালনার মতো পেশায় নারীদের অংশগ্রহণ আরও বহুগুণ বেড়ে যাবে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ