মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
শিরোনাম
বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি - বিনিয়োগ ৬১৯ কোটি, কর্মসংস্থান ১১ হাজারের বেশি মানবতাবিরোধী অপরাধ - সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচন কোথায়, কীভাবে হবে জানালেন ইসি সচিব আইএফআইসি ব্যাংক ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার: প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ফের বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে? ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লেনদেনের শীর্ষে বেক্সিমকো একমি ল্যাবরেটরিজে এমডি নিয়োগ
advertisement
জাতীয়

বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি

বিনিয়োগ ৬১৯ কোটি, কর্মসংস্থান ১১ হাজারের বেশি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বেসরকারি খাতের দুই শিল্পগোষ্ঠীর কাছে মিলগুলো লিজ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী, সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড এবং খুলনার স্টার জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। অন্যদিকে, খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড লিজ নিয়েছে হ্যামকো গ্রুপ।

চুক্তিতে বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার স্বাক্ষর করেন। এছাড়া প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান এবং হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেসরকারি ব্যবস্থাপনায় মিলগুলো পুনরায় চালু হলে সার্বিকভাবে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান হবে। পাশাপাশি মিলগুলোতে মোট প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ করা হবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।

জাতীয় জুট মিলস (সিরাজগঞ্জের রায়পুর): এই মিলটিতে প্রায় ১৫৭ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান এবং বার্ষিক প্রায় ৫০০ কোটি টাকা টার্নওভারের সম্ভাবনা রয়েছে।

স্টার জুট মিলস (খুলনার দিঘলিয়া): এখানে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে ৫ হাজার ২৩৮ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বার্ষিক টার্নওভারের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা।

প্লাটিনাম জুবিলী জুট মিলস (খুলনার খালিশপুর): এই মিলে প্রায় ২১২ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। মিলটি চালু হলে কমপক্ষে ১ হাজার ১৫৩ জনের কর্মসংস্থান হবে এবং সম্ভাব্য বার্ষিক টার্নওভার হবে প্রায় ১৭৫ কোটি টাকা।

অনুষ্ঠানে জানানো হয়, বিজেএমসি’র উৎপাদনে না থাকা ২৫টি মিলের মধ্যে ২০টি মিল ইজারার ভিত্তিতে বেসরকারি ব্যবস্থাপনায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৪টি মিলের লিজ প্রক্রিয়া সম্পন্ন করে লিজগ্রহীতাদের কাছে দখল হস্তান্তর করা হয়েছে এবং এর মধ্যে ৯টি মিলে ইতোমধ্যে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ বিজেএমসি এবং লিজ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ পাওয়া সংবাদ