সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষায় খাতায় নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন মূলধন ঘাটতি ও তারল্যসংকট - ৪ আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামে নতুনব্রিজে পথরোধ করে ছিনতাই-ডাকাতি - পরে ব্যাংক-বিকাশ থেকে দেড় লাখ টাকা লুট, গ্রেপ্তার ৫ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ - ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ - ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি
advertisement
জাতীয়

সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয়

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে রিয়াদের মুসা সানিয়া এলাকায় একটি সোফা কারখানায় ভয়াবহ  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুইজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের পরিচয় জানানো হয়।

নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, পিতা- মো. সাইদুর রহমান; মো. কলিমউদ্দিন, পিতা- মৃত বজলুর প্রামানিক; মো. মোহন ও মো. সুমন পিতা-গুফফার প্রামানিক এবং খরস্রোতা গ্রামের মজিদুল পিতা- মজনু রয়েছেন। এছাড়া উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন; খরস্রোতা গ্রামের আব্দুল জলিল এবং সাদনগর গ্রামের সাগর নিহত হয়েছেন। একই উপজেলার মিনহাজের গ্রামের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম এবং খাজুরা গ্রামের সাব্বিরও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। অপর নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া এলাকার শ্যামল। 

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

জানা গেছে, ওই কারখানাটিতে ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন। ১৭ জনের মধ্যে ১৬ জন কেউ আগুনে দগ্ধ হয়ে আবার কেউ ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। বাকি একজন হাবিবুর রহমান সেলুনে শেভ করতে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় কারখানায় ছিলেন না বলে বেঁচে যান।

সর্বশেষ পাওয়া সংবাদ