শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল

চলতি হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর ফলে হাজীদের ভ্রমণ ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী ‘জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

 

প্রতিমন্ত্রী বলেন, “'সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে কাজ করছে। বাংলাদেশি হজযাত্রীদের জন্য যৌক্তিক ব্যয়ে ও হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল, যা এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকায় নামানো হয়েছে। ২০২৬ সালের হজ সুন্দরভাবে সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ২০২৭ সালের হজ কার্যক্রম আরও সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হবে। এ সময় দুর্নীতি ও প্রতারণার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “কাজে ছোটোখাটো ত্রুটি হতে পারে, কিন্তু কোনোভাবেই দুর্নীতি ও প্রতারণা সহ্য করা হবে না।”

হাজীদের সার্বিক ব্যয় কমাতে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, বিমান টিকিটের ওপর আরোপিত সৌদি বিমানবন্দরের নির্মাণ কর কমানোর জন্য সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া, বাংলাদেশি হাজীদের আবাসন ব্যয় কমাতে বিশেষ সুবিধা প্রদানের বিষয়েও সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, দেশের মাত্র ৫ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ৯৫ শতাংশ বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সরকার হাজীদের সাশ্রয়ী মূল্যে নিরাপত্তা ও প্রতারণামুক্ত হজ আয়োজনে বদ্ধপরিকর। তাই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য হজ এজেন্সিগুলোর প্রতি কড়া আহ্বান জানান তিনি।

হাবের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের উপ-মিশন প্রধান খালিদ সাঈদ আল হাদাল, হাবের শীর্ষ নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, সৌদি এয়ারলাইনসের কান্ট্রি ডিরেক্টরসহ হজপ্রত্যাশী মুসল্লিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ