মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ইউএনওর বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রিভিশন সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি অভিনেতা জাহের আলভীর জামিন, মুক্তিতে বাধা নেই দ.কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ - দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি: ইসি সাধারণ মোটরযানে হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ: বিআরটিএ আওয়ামী লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইউসিবি ব্যাংকের লেনদেন বন্ধ মঙ্গলবার এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
advertisement
জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন?

শুক্রবার (২৪ জুলাই) গুরুতর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর নিকট পদত্যাগপত্র দাখিল করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

ফলে মেয়াদ শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সব মহলে শুরু হয়েছে নতুন সমীকরণ ও আলোচনা। সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আগ পর্যন্ত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তবে নতুন রাষ্ট্রপতি হিসেবে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর নাম শোনা যাচ্ছে।  

মির্জা ফখরুল ইসলাম আলমগীর: ক্ষমতাসীন দলের নীতিনির্ধারণী মহলে পরবর্তী রাষ্ট্রপ্রধান হিসেবে সবচেয়ে জোরালো আলোচনায় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর নাম। দলের জ্যেষ্ঠ এই নেতার পাশাপাশি বিএনপির অন্য বর্ষীয়ান নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও রাজনৈতিক গুঞ্জনে রয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও আছেন এই দৌড়ে। দেশের কঠিন ক্রান্তিলগ্নে সরকারের নেতৃত্ব দেওয়ায় রাষ্ট্রপতির পদটির জন্য অনেকেই তাকে আদর্শ পছন্দ হিসেবে দেখছেন।  

সৈয়দ রেফাত আহমদ ও নাসিমুল গনি: দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে বিচার বিভাগের সংস্কার ও নিরপেক্ষ ভূমিকার জন্য ব্যাপক প্রশংসিত হওয়া সৈয়দ রেফাত আহমদের নামও আলোচনায় রয়েছে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য রাষ্ট্রপতির তালিকায় উচ্চারিত হচ্ছে।

সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে। ফলে আগামী দিনে বঙ্গভবনের মসনদে কে বসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে। 

সর্বশেষ পাওয়া সংবাদ