শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা: ১১ জেলায় সতর্কবার্তা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ১১ জেলায় আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

সিলেট ও সুনামগঞ্জে বিপৎসীমার উপরে কুশিয়ারা
বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে অথবা নতুন করে প্লাবিত হতে পারে। এছাড়া সুরমা নদীর পানি সমতলও বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে।

উত্তরাঞ্চলের পরিস্থিতি
রংপুর বিভাগে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিনদিন বাড়তে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা আগামী পাঁচদিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আগামী ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও নেত্রকোণায় সতর্কতা
উত্তর-পূর্বাঞ্চলের নেত্রকোণা জেলায় সোমেশ্বরী নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নদীটির কিছু অংশে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, যা জেলাটির নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার কারণ হতে পারে।

ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী দুদিন দেশের অভ্যন্তরে রংপুর ও সিলেট বিভাগে এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের বেশ কিছু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ